মৃত ছেলেকে পণ্যবাহী বিমানে উঠিয়ে দুবাইতে হাহাকার মা-বাবার

ক্যানসারের সঙ্গে লড়তে লড়তে মঙ্গলবার মারা গেছে ছেলে। কবর দিতে হলে পাঠাতে হবে নিজের দেশ ভারতে। ওদিকে সব ফ্লাইট বন্ধ। এমন অবস্থায় পণ্যবাহী বিমানে ছেলেকে তুলে দিয়ে দুবাইতে থেকে যেতে হল ভারতীয় দম্পতিকে।

গালফ নিউজ জানিয়েছে, জমাই এবং জেন্সলি জর্জের ছেলে জুয়েল জমাই দুবাইয়ের একটি আমেরিকান হাসপাতালে মৃত্যুবরণ করে। ৯ বছর বয়স থেকে জুয়েল ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিল। কয়েকটি অপারেশনের পর সে ভালো হলেও হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে।

মিলেনিয়াম স্কুলের গ্রেড ১০’র শিক্ষার্থী জুয়েল কিছুদিন আগে আবার অসুস্থ হয়। এবার আর তার আগের মতো ফেরা হয়নি।

জুয়েলের মরদেহ তার আত্মীয়র কাছে হস্তান্তর করা হয়।

কেরালা রাজ্যের পাথনামথিত্তা জেলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তার সৎকার হয়।