সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যাকে পশ্চিমারা ডাকে এমবিএস বলে, ২০১৮ সালের শেষদিকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনবেন বলে একটা রব উঠেছিল।
ক্লাবটি নিজেদের শ্রেষ্ঠত্ব হারানো জায়ান্ট ম্যান ইউনাইটেড বলে ইংলিশ সংবাদমাধ্যমের আগ্রহ ছিল সেই চুক্তি নিয়ে। কিন্তু এক বছরের মাথায় তা স্তিমিত হয়ে যায়। কিন্তু এবার নতুন করে এমবিএস ফিরে এলেন ইংল্যান্ডে। এবার তার নজর ম্যান ইউনাইটেড নয়, নিউক্যাসল ইউনাইটেড।
শিগগিরই ক্লাবটির ৮০ শতাংশ শেয়ার ৩০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সৌদি প্রিন্স কিনছেন বলে জানা গেছে। আর এই চুক্তিটি করিয়ে দিচ্ছেন নিউক্যাসলেরই সহ-মালিক আমান্ডা স্ট্যাভলি নামের এক নারী ব্যবসায়ী বা ব্রোকার। দি ম্যাগপাইস খ্যাত এই ক্লাবটি গত ১৩ বছর মাইক অ্যাশলে নামের এক ব্যবসায়ীর অধীনে। তার সময়ে দুবার রেলিগেশনে যেতে হয়েছে নিউক্যাসলকে। তাই সমর্থকরাও এই মালিকের অধীনে ক্লাবটি রাখতে রাজি নয়।
এমন সময় সৌদি প্রিন্সের মালিক হয়ে আগমনের খবর স্বভাবতই উন্নত সময়ের আশার সঞ্চার করেছে নিউক্যাসল সমর্থকদের মনে। কারণ সৌদি প্রিন্সের মুখপাত্র নিশ্চিত করেছেন ‘বিগ বাজেট’এর দল গড়বেন। করোনাভাইরাস পরিস্থিতি ঠিক হলে সামনের দলবদলেই ক্লাবটিকে শক্তিশালী করার দিকে নামবে সৌদি মালিকপক্ষ। যদিও এখনো কাগজে-কলমে আনুষ্ঠানিক কিছু হয়নি। ইন্টারনেট।