করোনাভাইরাস

নৌপথে সংক্রমণ রোধে নৌ-পুলিশের ১৯ জাহাজ

নৌপথের করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে ১৯ জাহাজ মোতায়েন করেছে নৌ-পুলিশ। একই সঙ্গে নদীতে জনসাধারণের অবাধে চলাচল নিয়ন্ত্রণ এবং চলমান জাটকা সংরক্ষণ অভিযান জোরদার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল মিডিয়া অ্যান্ড ট্রেনিং) ফরিদা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১১ এপ্রিল প্রাথমিক পর্যায়ে ৫টি জাহাজ দিয়ে শুরু হলেও বর্তমানে ১৯টি জাহাজ নিয়ে কাজ করছে নৌ-পুলিশ। দেশের বিভিণ্ণ গুরুত্বপূর্ণ নদীগুলোতে প্রয়োজনীয়সংখ্যক স্পিডবোট, রসদ ও অস্ত্রশস্ত্রসহ জাহাজ মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোতায়েন থাকবে জাহাজগুলো।

গত ১৫ দিনে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করে ১৫ হাজার কেজি বা ৩৭৫ মণ জাটকা ইলিশ উদ্ধার করে নৌ-পুলিশ। বিভিণ্ণ এতিমখানা, বেদেপল্লী, স্থানীয় দুস্থ ও অসহায়দের মধ্যে এসব মাছ বিতরণ করা হয়।