নৌবাহিনীর পক্ষে সোহরাওয়ার্দীতে পিপিই প্রদান

করোনা মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সদের জন্য পিপিই, থার্মোমিটারসহ বিভিণ্ণ চিকিৎসা ও নিরাপত্তাসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নৌবাহিনীর পক্ষে নৌবাহিনী পরিবার কল্যাণ (বানৌপকস) সংঘের প্রেসিডেন্ট ডা. আফরোজা আওরঙ্গজেব শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর আরও জানায়, করোনা সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত ডাক্তার এবং নার্সদের জন্য ৭০০ পিস পিপিই, ১৪০০ পিস মাস্ক, ৮০০ সেট গ্লাভস, ৪০০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ১০ পিস আইআর থার্মোমিটার, ১০০০ পিস পলিব্যাগসহ বিভিনড়ব নিরাপত্তাসামগ্রী দেওয়া হয়।