মুন্সীগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নিজ বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। সর্দিকাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই বৃদ্ধ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাতিমারা এলাকার ৬৫ বছরের বৃদ্ধ সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। স্বজনরা তাকে বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান। খবর পেয়ে সকালেই তার নমুনা সংগ্রহ করে প্রশাসন। পরে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে ওই বৃদ্ধ মারা যান।