করোনা: ২৫ হাজার কারাবন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ২৫ হাজার কারাবন্দীকে মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। খবর আলজাজিরার।

বার্মিজ নববর্ষ উপলক্ষে এসব কারাবন্দী মুক্তি দেয়া হলেও এর সঙ্গে যুক্ত হয়েছে কারাগারে করোনা সংক্রমিত হওয়ার আতঙ্কও।

মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট জানান, দেশটি জুড়ে কারাগারগুলো থেকে ২৪ হাজার ৮৯৬ জন বন্দীকে নিঃশর্ত মুক্তি দেয়া হবে। তাদের মধ্যে ৮৭ জন বিদেশি নাগরিক।

দেশটিতে ৮৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার। এর মধ্যে মারা গেছে ৪ জন।