সিনিয়র সাংবাদিক আবু জাফর পান্না আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার জুমার নামাজের আগে বেলা একটায় তিনি ব্রেন স্ট্রোক করে মারা যান। আবু জাফর পান্না ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রবীণ সাংবাদিক পান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তারা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।