করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামে। মোট মৃতের সংখ্যা শুক্রবার ৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে বেলজিয়ামের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩১৩ জন। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫,১৬৩ জনে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, ১ কোটি ১৫ লাখ জনসংখ্যার দেশ বেলজিয়ামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৩৬ হাজার ১০০ ছাড়িয়েছে। কভিড-১৯ এ মৃত্যুহারে ইউরোপের অধিকাংশ দেশের তুলনায় বেলজিয়াম সামনের কাতারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটিতে করোনায় মৃতদের অর্ধেকই ওল্ড-এজ কেয়ার হোমসে ছিলেন। বাকিরা মারা যান হাসপাতালে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৬৮ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার।