কুমিল্লা মেডিকেলে কোভিড-১৯ (করোনাভাইরাস) পরীক্ষার পিসিআর মেশিন পৌঁছেছে। ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে পিসিআর মেশিনটি কুমিল্লা মেডিকেল কলেজে পৌঁছায়।
মেশিনটির মাধ্যমে শিঘ্রই কভিড-১৯ এর টেষ্ট শুরু করা হবে বলে জানান, কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান। শুক্রবার থেকেই পিসিআর মেশিন বসানোর কাজ শুরু হয়েছে। দ্রুতই শনাক্তকরণের কাজ শুরু করা হবে।
তিনি দেশ রূপান্তরকে আরও বলেন, আগামি ১০ দিনের মধ্যে পিসিআর মেশিনটি সম্পূর্ণভাবে চালু করা যাবে। বিশেষজ্ঞরা এটি স্থাপন করে পরিক্ষার রিপোর্ট ও পরিচালনার দায়িত্ব প্রাপ্তদের প্রশিক্ষণ দেবেন।
কুমিল্লা মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিনের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা জেলা ও ব্রাহ্মবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী অঞ্চলের করোনাভাইরাস পরীক্ষা করা যাবে।