ইউপি সদস্যকে অর্থদন্ড

বর-কনে কোয়ারেন্টাইনে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গোপনে গভীর রাতে গণজমায়েত করে বিয়ে করার দায়ে বর ও কনেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিয়ে সম্পাদনের কাজে সহায়তা করায় স্থানীয় এক ইউপি সদস্যকে ১০ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার মধ্যরাতে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে।

কোয়ারেন্টাইনে থাকা বর হচ্ছেন মানিকগঞ্জ সদর উপজেলার মৃত শাহজাহানের ছেলে বাবুল (৩৬) এবং সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের কনে (২১)।

বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, পৌঁছানোর আগেই বিয়ে সম্পন্ন হয়ে যাওয়া এবং বর যেহেতু সাটুরিয়া উপজেলার বাইরের, তাই সরকারি নিয়ম অনুযায়ী বর ও কনেকে কনের বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিয়ের কাজে সহায়তা করায় মেম্বার ইসহাক আলীকে অর্থদন্ড কর হয়।