করোনা উপসর্গের রোগীর টেস্ট করবে গণস্বাস্থ্যকেন্দ্র

করোনাভাইরাসের এই দুর্যোগের সময়ে জ¦র, সর্দি, কাশি ও গলাব্যথার রোগীদের টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে গণস্বাস্থ্যকেন্দ্র। এ জন্য ইতিমধ্যে রাজধানীর ধানম-িতে সংস্থার কেন্দ্রে নমুনা সংগ্রহের জন্য একটি কক্ষ তৈরি করা হয়েছে।

আগামী বুধ অথবা বৃহস্পতিবার থেকে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। গতকাল শুμবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

ফরহাদ বলেন, জ¦র, সর্দি, কাশি ও গলাব্যথার রোগী করোনাভাইরাসে আμান্ত কি না, তা জানতে তাদের রক্তের নমুনা নেওয়া হবে গণস্বাস্থ্যকেন্দ্রের তৈরি করা কক্ষে। এতে যে কক্ষে রোগীর রক্তের নমুনা নেওয়া হবে তা আলাদা থাকবে গ্লাস দিয়ে।

অপর পাশে বসে রক্তের নমুনা সংগ্রহ করবেন টেকনিশিয়ানরা। রক্তের নমুনা নেওয়ার পর দুজন দুদিকে চলে যাবেন। রোগীর বাইরে অন্য কাউকে ওই কক্ষে যেতে দেওয়া হবে না।

তিনি বলেন, করোনাভাইরাস সংμমণের কিট তৈরির কাজ চলছে। তা চলতি সপ্তাহে সরকারের কাছে হস্তান্তর করা হবে। এরপর গণস্বাস্থ্যকেন্দ্র সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই টেস্ট শুরু করবে।

ফরহাদ জানান, গণস্বাস্থ্যকেন্দ্র দুস্থ, অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে। করোনাভাইরাস শনাক্তের কিট তৈরি করছে। এখন টেস্ট করার দিকে নজর দিয়েছে।

করোনাভাইরাসের এই মহাদুর্যোগকালে মানুষের জন্য যা কিছু করা যায় সম্ভাব্য সবকিছুই করার জন্য প্রস্তুত গণস্বাস্থ্যকেন্দ্র।