শ্রীদেবীর পুরোনো ছবিতে দেখা মিলল ছোট্ট জাহ্নবী’র

বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূরণ করলেন ফটোগ্রাফার ডাব্বু রত্নানি। এদিন সে কারণেই বেশ কিছু ফটো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যেখানে একটি ছবিতে জাহ্নবী কাপুর, শ্রীদেবী, খুশি কাপুর এবং বনি কাপুর একসঙ্গে রয়েছেন। সম্পূর্ণ পারিবারিক ছবি বলতে যা বোঝায়, এটা তাই। শেয়ার করে ডাব্বু ক্যাপশনে লিখেছেন, ‘এমন একটা ছবি যেটা নিয়ে হাজারো কথা বলা যায়, কিন্তু স্মৃতি মূল্যহীন।’

ফটোতে জাহ্নবী, খুশি দুজনেই বেশ ছোট এবং তখন থেকেই ফ্যাশনের ব্যাপারে সচেতন তারা। ট্র্যাডিশনাল দক্ষিণ ভারতীয় পোশাকে ছিলেন প্রত্যেকে। ক্যামেরায় পোজ দিয়েছিলেন জাহ্নবী এবং সব সময়ের মতো হাসিখুশি খুশি কাপুর।

এর আগে, ছোটবেলার একটি মিষ্টি ছবি পোস্ট করেছিলেন জাহ্নবী। শ্রীদেবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছিলেন সেই ছবি। ২৪ ডিসেম্বর, ২০১৮ সালে ৫৪ বছর বয়সে দুবাইয়ে হোটেলের বাথটাবে ডুবে মৃত্যু হয় অভিনেত্রীর। শ্রীদেবীর ফটো শেয়ার করে জাহ্নবী লিখেছিলেন, ‘প্রত্যেকদিন মিস করি।’

ভারতের একমাত্র মহিলা সুপারস্টারের আকস্মিক মৃত্যুতে পরিবার, বন্ধু-বান্ধব এবং হাজারো ফ্যানেরা শোকস্তব্ধ হয়ে পড়েন। তার অভিনীত শেষ ছবি মম, তাকে মৃত্যুর পর জাতীয় পুরস্কার এনে দেয়।

শ্রীদেবীর জীবনাবসানের আগেই ক্যারিয়ারের প্রথম ছবি শুট করেছিলেন জাহ্নবী। এরপর একে একে গাড়ি চলতে থাকে। ভবিষ্যতে, দোস্তানা টু, রুহি আফজানা, গুঞ্জন সাকসেনা: দ্য কারগিল গার্ল এবং তখত-এর মতো ছবিতে রয়েছে তার ঝুলিতে।

তবে কেবল শ্রীদেবীর ফটো, বহু অভিনেতাদের পুরোনো ছবি পোস্ট করেন ডাব্বু রত্নানি-প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূরণ করলেন ডাব্বু রত্নানি।