ঘরবন্দী এই সময়ে নভেল করোনাভাইরাসের ভয়ে যারা মুষড়ে পড়ছেন, তাদের অস্থিরতা কাটাতে দর্শকদের সাহসিকতার গল্প তুলে ধরার আয়োজন করেছে বাংলা টিভি। অনুষ্ঠানে অংশ নিতে যেকোনো ভয়কে জয়ের গল্প ভিডিও করে মেইলে পাঠাতে হবে।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন তওহীদ অন্তু। অনুষ্ঠান প্রধান ড. দিনাক সোহানী।
‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেকে মানসিকভাবে ভেঙে পড়ছেন। দুর্বল মানসিকতার মানুষদের এই সময়ে সমস্যা আরও বেশি। তাদের সাহসী করতে অন্যের ভয়কে জয়ের গল্প কাজে দিতে পারে বলে আমাদের মনে হয়েছে,’ জানিয়ে অন্তু বলেন, ‘গল্পটি ভিডিও (১৯২০X১০৮০) করে voykjoybanglatv@gmail এই ঠিকানায় পাঠাতে হবে।’