নরসিংদীর মনোহরদী উপজেলার হরিনারায়ণপুর গ্রামে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কালু শেখ (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গ্রেপ্তার কালুকে গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান। টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টার আসামি গ্রেপ্তার : টাঙ্গাইলের গোপালপুরে ৬ বছরের এক শিশু ধর্ষণচেষ্টার আসামি বাবলু রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সকালে গোপালপুরের আলমনগর (বয়রাপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, ‘শুক্রবার দুপুরে শিশুটি বাবলুর বাড়ির পাশে খেলছিল। এ সময় বাবলু তাকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা করে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বাবলু পালিয়ে যায়। শুক্রবারই শিশুটির বাবা বাদী হয়ে গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ করেন।