শেরপুরের একটি থানার ওসি, দুই চিকিৎসকসহ আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৫ জন কভিড১৯ পজিটিভ হলেন। গত শুক্রবার রাতে নমুনার ফলাফল আসার পর জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফসহ জেলার ৩২ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ জানান, জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই মেডিকেল অফিসার, ঝিনাইগাতী থানার ওসি, সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক, সিভিল সার্জন অফিসের অফিস সহায়ক ও নারায়ণগঞ্জ থেকে আসা এক পোশাককর্মীর কভিড-১৯ পজিটিভ এসেছে। পরে তাদের আইসোলেশন ইউনিটে রাখা হয়।