২৪১ বছর পর ইংল্যান্ডের আকাশে বড় পাখার ঈগল

২৪০ বছরের ভেতর প্রথমবার ২০১৯ সালে ইংল্যান্ডের আকাশে প্রথম হোয়াইট-টেলড ঈগলের দেখা মেলে। এক বছর বাদে দেশটির দক্ষিণাঞ্চলে এই প্রজাতির বড় পাখার ঈগলেরও দেখা মিলল।

মিরর অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের সবচেয়ে বড় এই প্রজাতির যে পাখিটির দেখা মিলেছে তার পাখা প্রায় ২.৫ মিটার লম্বা।

গোল্ডেন ঈগল ট্রাস্টের সহায়তায় স্কটল্যান্ড থেকে এই প্রজাতির ঈগল সংগ্রহ করে ইংল্যান্ড অবমুক্ত করেছে। এখন তারা সংখ্যায় বেড়ে অনেক হয়েছে।

আর এ কারণেই ২৪১ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডের নর্থ ইয়র্ক মুরসের আকাশে উড়তে দেখা গেল বিলুপ্তপ্রায় বড় পাখার একটি হোয়াইট-টেলড ঈগলকে।

দেশটিতে এই প্রজাতির ঈগলের সংখ্যা বাড়াতে নেওয়া হয় ৫ বছরের একটি প্রকল্প। কাজটি করে রয় ডেনিশ ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশন ও ফরেস্ট্রি ইংল্যান্ড। আয়ারল্যান্ডের গ্লেনভেগ ন্যাশনাল পার্ক যেখান থেকে ঈগল এনেছিল, এই প্রকল্পের আওতায় সেই স্কটল্যান্ড থেকেই এই প্রজাতির ঈগল সংগ্রহ করা হয়। তাদের ছেড়ে দেওয়া হয় দেশের দক্ষিণ উপকূলীয় আইল অব ওয়াইসের বন্য এলাকার দিকে।

হোয়াইট-টেলড ঈগল যেন অন্যত্র চলে না যায়, সে জন্য কাজ করেছেন একদল বিশেষজ্ঞ ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী। পাখিগুলো যেন সুন্দর আর সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বড় হতে পারে সেজন্য খাবার দেওয়া হয়েছে। খাবারের সন্ধানে মানব বসতির দিকে গিয়ে উইন্ড মিলে যেন আটকে না যায়, কাঁচের ঘরে যেন ধাক্কা না খায় কিংবা যেন কোনো বিপদে না পড়ে; সেজন্য খাবার দিয়ে তাদের এই অঞ্চলেই রাখা হয়।