করোনায় আক্রান্ত কবি নজরুল কলেজের শিক্ষার্থী

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের ২০১১-১২ সেশনের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার ওই শিক্ষার্থী হটলাইনে ফোন দিলে তাকে আইইডিসিআর এ নেয়া হয়। শনিবার পরীক্ষা শেষে তার করোনাভাইরাস পজিটিভ বলে নিশ্চিত করা হয়।

ওই শিক্ষার্থী জানান, আমার বাবা নেই, টিউশনি করিয়ে নিজের পরিবারের খরচ চালাতে হয়। মার্চ মাসের শুরু থেকেই টিউশনি বন্ধ দিয়ে বাড়িতে ছিলাম। বাইরে বের হইনি। আমার পরিবারের কেউই বাইরে বের হয়নি। কিন্তু গত ৫ এপ্রিল একজনকে রক্ত দিতে বের হয়েছিলাম।হয়তো ঐ দিনই সংক্রমিত হয়েছি।

তিনি বলেন, গত এক সপ্তাহ ধরেই আমার জ্বর ও মাথা ব্যথা ছিল। ১৬ এপ্রিল আইইডিসিআরের হটলাইনে ফোন দিলে তারা আমাকে নিয়ে যায় এবং ১৮ এপ্রিল আমার করোনা পজিটিভ নিশ্চিত করে।