ভারতে চলছে লকডাউন। বলিউড তারকা সময় কাটাচ্ছেন শুয়ে-বসে। বাসায় বসে বউয়ের পেছনে লেগেছেন বলিউড তারকা শহিদ কাপুর। ইনস্টাগ্রামে মারাত্মক এক ভিডিও পোস্ট করতেই হইচই বলিপাড়ায়। ভিডিওতে স্ত্রী মীরা রাজপুতকে হেব্বি ‘সেক্সি’ বলে সম্বোধন করেছেন! সে বাণী কানে পৌঁছোতেই চোখ-মুখ লাল অনুরাগীদেরই। শহিদের রকমসকম অবশ্য উপভোগও করেছেন দুর্দান্তভাবে। ফলাফল, ভিডিও ভাইরাল। শহিদের এই মন্তব্যে মীরার অভিব্যক্তি কী? টুঁ শব্দ না বলে অত মিষ্টি করে চোখ ঘুরিয়েছেন যে, দেখে দম্পতির অনুরাগীরা ফের ফিদা! পরে মন্তব্য বিভাগে তিনি লেখেন, প্রতিশোধ পাঠাচ্ছেন মেল করে!
কিছুদিন আগেই মীরা আরও একটি মিষ্টি ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘মিসি ম্যাথ গেম আমায় জাস্ট গিলে নিচ্ছে!’ তাতে দেওর ঈশান খট্টরের মন্তব্য, ধাপে ধাপে গিলুক!
নিজেকে নিয়ে একের পর এক পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত শহীদ কাপুর। ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে তিনি নেশাখোরের চরিত্রে অদ্ভুত দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন। ‘কবীর সিং’, ‘পদ্মাবত’-এও বারেবারে নিজেকে তিনি ভেঙেছেন। এবার নিজেকে প্রস্তুত করছেন আগামী ছবি ‘জার্সি’র জন্য। চণ্ডীগড়ে সেই ছবির সেটেই গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা। বলিপাড়া বলছে, তেলুগু ছবি ‘জার্সি’র রিমেকে ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে শহিদকে। ২০১৫ সালে বিয়ে হয় শহিদ-মীরা রাজপুতের। ২০১৬ তে তাদের প্রথম সন্তান মিশার জন্ম হয়। দু-বছর পর ছেলে জইন আসে তাদের কোলে।