গোয়ালন্দে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে শনিবার রাতে রাস্তার ধারে পড়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হয়। প্রাথমিক ভাবে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিল বলে ধারণা করছে পুলিশ।