ভাইরাল হলো অমিতাভ বচ্চন-জয়া দম্পতির পুরোনো ছবি

লকডাউনের কারণে বর্তমানে দুই শহরে বসবাস করছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। লকডাউনের ফলে দিল্লি থেকে মুম্বাইতে ফিরতে পারেননি জয়া বচ্চন। ফলে রাজধানী শহরে নিজের বাড়িতে বসে শেষ করছেন জমে থাকা সব কাজ। অন্যদিকে, ছেলে, পুত্রবধূ, নাতনির সঙ্গে মুম্বাইতে জলসায় নিজের বাড়িতে রয়েছেন অমিতাভ। ফলে এবারের জন্মদিন দিল্লিতে একা একাই কাটাতে হয়েছে জয়া বচ্চনকে।

লকডাউনের মধ্যে অমিতাভ, জয়া যখন দুজনে দুই শহরে রয়েছেন, তখন ভাইরাল হল তাদের পুরোনো একটি ছবি। শোলের প্রিমিয়ারের সময় কেমন ছিলেন অমিতাভ-জয়া, পুরোনো ছবিতে তা উঠে আসছে দর্শকদের চোখের সামনে।

এদিকে লকডাউনের কারণে যাতে দৈনিক আয়ের শ্রমিক পরিবারগুলির পেট ভরে, দুই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তার দায়িত্ব নিয়েছেন বিগ বি। ওই দুই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে অমিতাভ বচ্চন বর্তমানে লক্ষাধিক পরিবারের পেট ভরানোর দায়িত্ব নিয়েছেন বলে জানা যায়।