কর্মকর্তা করোনা আক্রান্ত, সোনালী ব্যাংকের শাখা বন্ধ ঘোষণা

এক কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় সোনালী ব্যাংকের শিল্প ভবন করপোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে রাজধানীর মতিঝিলের ওই শাখাটি বন্ধ ঘোষণা করে ব্যাংক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের শিল্প ভবন করপোরেট শাখার একজন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ শাখাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

ওই শাখার গ্রাহকদের মঙ্গলবার থেকে পাশের দিলকুশা করপোরেট শাখা থেকে লেনদেনসহ জরুরি সেবা গ্রহণের জন্য অনুরোধ করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।