আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল সরকারি চাকরিতে অবসাদ দেখা দেবে। বিদেশ ভ্রমণের ছাড়পত্র পাওয়া যাবে। স্বাস্থ্য ভালো যাবে না।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর ঠান্ডায় স্নায়ু পীড়া বাড়বে। ঋণের টাকা আদায় হবে। স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে ব্যক্তিত্ব বাড়বে। ব্যাংক পক্ষে থাকবে। বড় ভাইবোনের আগমন ঘটবে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর সন্তানের স্নায়ুরোগ বাড়বে। শত্রুরা শক্তি প্রয়োগের চেষ্টা করতে পারে। প্রেমে অতৃপ্তি দেখা দিতে পারে।

মিথুন : ২১ মে-২০ জুন ব্যাংকের চাকরি স্থায়ী হবে। ব্যবসা, বিশেষ করে সুতা বা আঁশজাতীয় ব্যবসা শুরু হতে পারে। শরীরের যত্ন নিন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই ব্যবসার জন্য ভ্রমণ শুভ হবে। বাবার শরীর খারাপ থাকবে। আয় থেকে ব্যয় বাড়বে।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট ব্যবসায় বাধা থাকবে। তবে স্ত্রীর আয় বাড়তে পারে। প্রেমে দুঃখ আসবে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর দাম্পত্য কলহ তালাকের পর্যায়ে যাবে। শত্রুরা ফায়দা লুটতে থাকবে। সব কাজে অতৃপ্তি লাগবে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর মায়ের স্নায়ু পীড়া বাড়বে। শিক্ষায় বন্ধুরা সাহায্য করবে। নিজের শরীরের যত্ন নিন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি স্বল্প ভ্রমণ হতে পারে। দূর থেকে ভালো সংবাদ পাবেন। কবিদের জন্য সময়টা ভালো।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি ব্যবসায় আয় বাড়বে। দলিল বা চুক্তিপত্র পক্ষে থাকবে। সংসারে দ্বন্দ্ব দূর হবে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ স্নায়ুরোগে পীড়া দেবে। নতুন ব্যবসার সুযোগ আসবে। শয্যাশায়ী থেকে বাঁচতে দ্রুত তৎপর হোন।