পটুয়াখালী হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ষাট বছরের এক বৃদ্ধ মঙ্গলবার সকালে মারা গেছেন।

খবর পেয়ে তার নমুনা পরীক্ষা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। মৃত ওই বৃদ্ধের বাড়ী পটুয়াখালীর সদর উপজেলার সেহাকাঠি গ্রামে।

মঙ্গলবার ফজরের নামাজের পর ওই বৃদ্ধকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় তার শাসকষ্ট ছিল। পরে সকাল সাড়ে ৭টার তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন জানান, ইতিমধ্যে মৃত ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। কভিড-১৯ নির্দেশনা অনুযায়ী তার জানাজা ও দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।