লকডাউনের কারণে ঘরে থাকতে হচ্ছে মানুষকে। এতে মুভি সাইটগুলোতে বেশ সময় কাটাচ্ছেন অনেকেই। অনলাইন মুভি স্ট্রিমিং সাইটগুলোতে কোরীয় সিরিজের জনপ্রিয়তা দিনদিন বাড়ছে। এই সময়ে দেখে নিতে পারেন নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আলোচিত কয়েকটি কোরীয় সিরিজ।
হিলার (Healer)
একজন ট্যাবলয়েড সাংবাদিক এবং একজন টিভি সাংবাদিককে ঘিরে এই সিরিজের গল্প এগিয়ে গেছে। সেই সঙ্গে একটি পরিবারের গোপন ইতিহাস। এর মধ্যে যুক্ত আছে আশির দশকে অবৈধভাবে চলা একটি গণতন্ত্রপন্থী রেডিও স্টেশন। সব মিলিয়ে রোমান্স, অনুসন্ধান, রহস্য ঘরানার সিরিজটি। কোরীয় অভিনেতা জি চ্যাং-উইককে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছে এটি।
হায়না (Hyena)
আইন ও আদালতকে ঘিরে এই সিরিজের কাহিনি গড়ে উঠেছে। দুজন উচ্চাকাঙ্ক্ষী আইনজীবীর আইনের লড়াই টান টান উত্তেজনা তৈরি করে। আইন ও আদালতের নানা মারপ্যাঁচে কে কাকে হারিয়ে দেবে তা নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যে সিরিজটি দর্শকমহলে সাড়া ফেলেছে।
কিংডম (kingdom)
এক রহস্যময় মহামারি ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। একে ঘিরে তৈরি হয় নানা ষড়যন্ত্র। এমন ভয়াবহ পরিস্থিতিতে নায়ক হয়ে দাঁড়ায় রাজ্যের যুবরাজ। নানা শত্রুর সঙ্গে মোকাবিলায় নেমে পড়েন তিনি। মহামারি, ষড়যন্ত্র, যুদ্ধ, ইতিহাস সব মিলিয়ে অসাধারণ একটি সিরিজ।
সার্চ ডব্লিউ ডব্লিউ ডব্লিউ (Search WWW)
এক নারীর সফল হয়ে উঠার গল্প এটি। যে প্রতিষ্ঠানের পেছনে শ্রম ও মেধা দিয়েছেন, একদিন সেখান থেকে ছুড়ে ফেলা হয় তাকে। একপর্যায়ে নিজেই গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান। মূলত দুইটি অনলাইন পোর্টালের মধ্যে লড়াই এটি। দুইটিরই মালিক হচ্ছে দুজন নারী।
মাই কান্ট্রি (My Country)
দুই কোরীয় সাম্রাজ্যের নিয়ে এই সিরিজের গল্প। দুই সুন্দরী নারী, যারা বন্ধু থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেন। নানা ষড়যন্ত্র, প্রতিশোধ, লড়াইয়ের পর এক সাম্রাজ্যের পতন ঘটে। জন্ম নেয় নতুন এক দেশের। এক কথায় উত্তেজনায় ভরপুর একটি সিরিজ।