ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১৩ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজন চিকিৎসকও রয়েছেন।
বুধবার আইইডিসিআর থেকে আসা রিপোর্টে করোনা পজিটিভ হিসেবে তারা শনাক্ত হন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারের দুজন চিকিৎসকসহ ৭ জন, আখাউড়া উপজেলায় ৫ জন ও নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছেন।
এর আগে মঙ্গলবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৯। এর মধ্যে দুজন মারা গেছেন। বাকিরা আইসোলেশনে রয়েছেন।