করোনাভাইরাসের কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এতে বিপদে পড়েছেন গাজীপুরের কৃষকরা। তাদের পাশে দাঁড়িয়েছে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ।
সংগঠনের সভাপতি কাজী মন্জুরের নেতৃত্বে বুধবার ভোর থেকে বিকাল ৩টা পর্যন্ত কলেজ শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা টঙ্গীর চাংকিরটেক বিল এলাকায় বেশ কয়েকজন শ্রমিকের পাকা ধান কেটে দেন।
এ সময় ধান কাটায় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সহযোগিতা করেন নাজিম উদ্দিন, আমির হামজা, রাশেদুল হাসান রাশেদ, দীন মোহাম্মদ নিরব, সোহেল আহম্মেদ, সোহেল আকন, সেলিম খান, সাহিন হোসেন, মেহেদী হাসান শিশির, ফিরোজ সরদার, মিরাজুর রহমান রায়হান, কাজী জয়, রাকিব হাসান, তামজিদুল ইসলাম তামিম, ফারুক হোসেনসহ স্থানীয় নেতাকর্মী।
ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুর পর্যন্ত এক কৃষকের ৩ বিঘা জমির ধান কাটার পর বিকাল সাড়ে ৩টার মধ্যে সব ধান কৃষকের বাড়ি পৌঁছে দেন। এ ছাড়া আরো কয়েক কৃষকের ধান কেটে দেন তারা।
কৃষক আনোয়ার হোসেন জানান, করোনাভাইরাসের কারনে আমি পাঁচ দিন ধরে বিভিন্নভাবে ধান কাটার লোক খুঁজে না পেয়ে কাজী মন্জুরকে বিষয়টি খুলে বলি। তখন কাজী মন্জুর বিনা মজুরিতে আমার তিন বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
তিনি আরো বলেন, ভোর হতে ৩০ জন নেতাকর্মী নিয়ে আমার জমির ধান কাটা শুরু করেন তারা। বিকালের মধ্যে ধান বাড়িতে পৌঁছে দেওয়ায় আমি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এ বিষয়ে কাজী মন্জুর জানান, আমাদের নেতা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশনা মোতাবেক আমরা কৃষকের ধান বাড়িতে না ওঠা পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাব।