নভেল করোনাভাইরাস অন্তত ৩০ ধরনের জিনগত বৈশিষ্ট্যে রূপ নিয়েছে বলে একটি চীনা গবেষণা উঠে এসেছে।
নিউ ইয়র্ক পোস্ট জানায়, চচিয়াং প্রদেশের হাংঝু শহরে অবস্থিত চচিয়াং ইউনিভার্সিটির অধ্যাপক লি লানজুয়ান এই গবেষণা চালান।
রবিবার প্রকাশিত ওই গবেষণা নিবন্ধে দেখা গেছে, জিনগতভাবে এখন পর্যন্ত ৩০ ধরনের রূপ নিয়েছে নভেল করোনাভাইরাস এবং সেগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।
হাংঝু শহরের ১১ জনের করোনা রোগীকে নিয়ে গবেষণা করেন অধ্যাপক লানজুয়ানের নেতৃত্বে গবেষক দলটি। এতে তারা করোনার অন্তত ৩০টিরও স্ট্রেইন দেখতে পান। যাদের জিনগত বৈশিষ্ট্য আলাদা।
নতুন স্ট্রেইনগুলো ১৯টি হচ্ছে একেবারেই নতুন, যেগুলো আগে আবিষ্কৃত হয়নি।
গবেষণায় আরও দেখা যায়, শক্তিশালী স্ট্রেইনগুলো অন্তত ২৭০ বার বেশি কার্যকরী দুর্বল স্ট্রেইনগুলো থেকে।
এসব আগ্রাসী স্ট্রেইন খুব দ্রুত মানুষের কোষ মেরে ফেলে এবং আক্রান্ত ব্যক্তি অল্প সময়ের মধ্যে মৃত্যুর দিকে চলে যায়।
এই অনুসন্ধান কভিড-১৯ মোকাবিলায় ভ্যাকসিন গবেষণার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন লানজুয়ানের দল।
এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৩ হাজার ২৮৩ জনে। আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ২৬ হাজার ৯২৯ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ১০ হাজার ২৮৫ হাজার মানুষ।