রাজধানীর হাতিরপুল বাজার ও রমনা এলাকায় অহেতুক সড়কে ঘোরাফেরা করায় আটজনকে দুই হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা।
অভিযানের বিষয়ে মাহনাজ হোসেন ফারিবা বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার রোধে জনসমাগম ও অপ্রয়োজনে বাসা থেকে বের হওয়া ঠেকাতে দেশের সব সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি চলছে। তবে এরপরও দেখা যাচ্ছে অনেকে অহেতুক সামাজিক দূরত্ব নিশ্চিত না করে ঘোরাফেরা করছেন। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত হাতিরপুল মার্কেট ও রমনা এলাকায় অভিযান চালিয়ে আটজনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।’