করোনা আক্রান্ত চিকিৎসককে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হলো

করোনায় আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাকে নৌবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়।

খুমেক সূত্র জানায়, ১৮ এপ্রিল খুলনা মেডিকেল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় ডা. মাসুদ আহমদের করোনা পজেটিভ ধরা পড়ে। তারপর থেকেই তিনি খুলনার করোনা ডেটিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন। 

তবে, বৃহস্পতিবার সকাল থেকে তার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায়।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, উন্নত চিকিৎসার জন্য ডা. মাসুদ আহমদকে ঢাকায় পাঠানো হয়েছে।