পঞ্চম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম অধ্যায় : আকাইদ ও বিশ্বাস

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন-২১ : ওয়াল্লাহু আলিমুন হালিম অর্থ কী?

উত্তর : আল্লাহ সর্বজ্ঞানী, অতি সহনশীল।

প্রশ্ন-২২ : আল্লাহু সামিউন অর্থ কী?

উত্তর : আল্লাহ সর্বশ্রোতা।

প্রশ্ন-২৩ : আল্লাহু সামিউন আলিম অর্থ কী?

উত্তর : নিশ্চয় আল্লাহ সব শোনেন, সব জানেন।

প্রশ্ন-২৪ : আল্লাহু বাছিরুন অর্থ কী?

উত্তর : আল্লাহ সর্বদ্রষ্টা।

প্রশ্ন-২৫ : আল্লাহু সামিউন বাছির অর্থ কী?

উত্তর : নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন।

প্রশ্ন-২৬ : আল্লাহু কাদিরুন অর্থ কী?

উত্তর : আল্লাহ সর্বশক্তিমান।

প্রশ্ন-২৭ : কবরে কয়জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবেন?

উত্তর : দুইজন।

প্রশ্ন-২৮ : তাওহিদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কী?

উত্তর : রিসালাত।

প্রশ্ন-২৯ : রিসালাত অর্থ কী?

উত্তর : বার্তা বহন।

প্রশ্ন-৩০ : বার্তাবাহক বা রাসুল কে?

উত্তর : যিনি আল্লাহর বাণী তার বান্দাদের কাছে নিয়ে পৌঁছে দিয়েছেন।

প্রশ্ন-৩১ : রিসালাত কী?

উত্তর : নবী-রাসুলের কাজ বা দায়িত্বকে রিসালাত বলে।

প্রশ্ন-৩২ : আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ কে?

উত্তর : নবী-রাসুল।

প্রশ্ন-৩৩ : নবী-রাসুল কীভাবে জ্ঞান লাভ করতেন?

উত্তর : ওহির মাধ্যমে।

প্রশ্ন-৩৪ : ওহি মানে কী?

উত্তর : প্রত্যাদেশ।

প্রশ্ন-৩৫ : কোন ফেরেশতা নবী-রাসুলের কাছে ওহি নিয়ে আসতেন?

উত্তর : হজরত জিবরাইল (আ.)।