সন্ধ্যায় ছেলেকে নিয়ে ক্ষ্যাপার লাইভে রিনি বিশ্বাস

কলকাতার নন্দিত আবৃত্তিশিল্পী ও উপস্থাপিকা রিনি বিশ্বাস প্রথমবার ছেলের সঙ্গে ফেইসবুক লাইভে আসছেন। ঋক রৌণক (পাবলো) যন্ত্রসংগীতে সুরের মূর্ছণায় ভাসাবেন, সঙ্গে থাকবে মা রিনি বিশ্বাসের আবৃত্তি-কথামালা।

বাংলাদেশের থিয়েটার পত্রিকা ক্ষ্যাপার আয়োজনে ঘরবন্দি সময়ের অনলাইন আড্ডায় অংশ নেবেন তারা। শুক্রবার রাত ১০টায় শুরু হতে যাওয়া ক্ষ্যাপার ফেইসবুক পেইজে আড্ডাটি সবার জন্য উন্মুক্ত।

রিনি বিশ্বাস বলেন, “ক্ষ্যাপা অনলাইন আড্ডায় কলকাতার সময় রাত সাড়ে ৯টা এবং বাংলাদেশের রাত ১০টায় থাকব। প্রথমবার ফেইসবুক লাইভে পাবলোর সঙ্গে আমিও থাকবো। সময় পেলে দেখবেন, পাবলোকে আশীর্বাদ করবেন।'

একই দিন অপর একটি আড্ডায় সন্ধ্যা পৌনে ৭টায় পাঠ, অভিনয় ও গান শোনাবেন প্রশান্ত হালদার ও সংগীতশিল্পী লিপিকা তাপসী।

এই লিংকে আড্ডাটি সরাসরি দেখা শুনতে ক্লিক করুন-

https://www.facebook.com/Khepa-ক্ষ্যাপা-163220297707293/

৮ এপ্রিল থেকে প্রতিদিন অনলাইন আড্ডার আয়োজন করে আসছে ক্ষ্যাপা। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণে ছিল বিশেষ আয়োজন। ক্ষ্যাপার সহকারী সম্পাদক অপু মেহেদী বলেন, “করোনার এই সঙ্কটকালে আমাদের চারপাশে থাকা ঘরবন্দি মানুষকে নিয়ে কিছুটা সময় ভালো থাকার জন্য আমাদের এই আয়োজন। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছ্বল সংস্কৃতিকর্মীদের পাশে দাঁড়াতে এই আড্ডা থেকে একটা তহবিল গঠনেরও চেষ্টা করছি।”

আরও জানান, সামর্থ্য অনুযায়ী ০১৭১৭৩৮৬৬৪৬ নম্বরে বিকাশ করা যাবে। অথবা এক্সিম ব্যাংকে ক্ষ্যাপার একাউন্টে পাঠানো যাবে। একাউন্ট নাম: Khepa, নম্বর: 01411100306313। এই সহযোগিতা পৌঁছে যাবে করোনার প্রভাবে অর্থ সংকটে থাকা মানুষের হাতে।