যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ৪৮ হাজার কোটি ডলারের বিল পাস

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে করোনাভাইরাস মোকাবিলায় চতুর্থ ত্রাণ প্যাকেজ পাস হয়েছে। গত বৃহস্পতিবার পাস হওয়া প্যাকেজের আর্থিক মূল্য ৪৮ হাজার ৪০০ কোটি ডলার। প্রতিনিধি পরিষদে বিলটি ৩৮৮-৫ ভোটে পাস হয়েছে। গত মঙ্গলবার সিনেটে সর্বসম্মতিতে পাস হওয়া বিলটি দ্রুত স্বাক্ষর করে আইনে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনায় আক্রান্ত ও প্রাণহানির ক্ষেত্রে শীর্ষে যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৬ জনের। বৃহস্পতিবার ত্রাণ প্যাকেজটি পাস হওয়ার ফলে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ত্রাণ তহবিল ৩ লাখ কোটি ডলারে পৌঁছেছে। এতে করে দেশটি রেকর্ড মাত্রায় বাজেট ঘাটতিতে পড়ছে।

ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটরা আরেকটি ত্রাণ বিল পাস করতে চাইছেন, যার মূল্য প্রায় ১ লাখ কোটি ডলার।