বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র ক্যামেরাপারসন রোজিনা আক্তার (৪২) রক্তচাপজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিটিভির ক্যামেরাপারসন হিসেবে কাজ করা প্রথম নারী রোজিনা আক্তার। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির লাইভ প্রোগ্রামে কাজ করতেন বেশি সময়। কাজ করেছেন জাতীয় সংসদের অধিবেশনেও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভির প্রথম নারী ক্যামেরাপারসন রোজিনা আক্তারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও সচিব কামরুন নাহার পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বাসস