আক্রান্ত ৩১: স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন

ঢাকা স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। সেখানে অন্তত ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার রাতে গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। দাপ্তরিকভাবে আমরা ৩১ জন করোনাভাইরাসে আক্রন্ত হওয়ার তথ্য পেয়েছি।

স্বামীবাগের বাসিন্দা এবং রাজধানী সুপার মার্কেটের ব্যাবসায়ী টিটু উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, এখানে তিন শ’র বেশি লোক অবস্থান করছে বলে আমরা জানি। আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।

করোনায় দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৪০ জনে। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জনে।