সুস্থ হয়ে ওঠার পর আবার করোনায় আক্রান্ত হবে না এমন প্রমাণ নেই: হু

সুস্থ হয়ে উঠলে আবার করোনায় আক্রান্ত হবে না এমন প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

শনিবার সংস্থাটি জানায়, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর দেহে অ্যান্টিবডি তৈরি হলেও দ্বিতীয়বার সংক্রমণ হবে না এমন প্রমাণ পাওয়া যায়নি।

দ্য গার্ডিয়ান জানায়, করোনা থেকে সুস্থ হয়ে ওঠাদের ‘ঝুঁকিমুক্ত’ কিংবা ‘সুরক্ষিত’ হিসেবে বিবেচনা করার ব্যাপারে সর্তক হওয়ার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।

সংস্থাটি বলছে, এর ফলে ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। কারণ সুস্থ হয়ে ওঠারা নিজেদের সুরক্ষিত মনে করে পরবর্তী স্বাস্থ্য পরামর্শগুলো নাও মেনে চলতে পারেন।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘ইমিউনিটি পরীক্ষার ক্ষেত্রে মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলা হতে পারে। প্রথমত, যারা আক্রান্ত হয়েছেন তাদের ভুলভাবে ‘করোনা প্রতিরোধ ক্ষমতা আছে’ হিসেবে চিহ্নিত করা হতে পারে। অন্যদিকে, যারা আক্রান্ত হননি তারা ‘করোনা প্রতিরোধ ক্ষমতা নেই’ হিসেবে চিহ্নিত হতে পারেন। মহামারি নিয়ন্ত্রণে এই ধরনের বিভক্তিকরণ মারাত্মক প্রভাব ফেলবে।’