বলিউডে অভিষেক ঘটল কাজল-অজয়ের ছেলের

বয়স মাত্র নয় বছর বয়সে বলিউডে অভিষেক ঘটল কাজল এবং অজয় দেবগনের একমাত্র ছেলে যুগের।

করোনা সংক্রমণ রুখতে নাজেহাল বিশ্ব। ঘরবন্দী হয়ে মন ভালো নেই কারও। কিন্তু বাড়ি যে থাকতেই হবে। আর এই বাড়ি থাকার বার্তা নিয়েই একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন অজয়। গানের নাম, ‘ঠহের যা’। আর এই গানেই সহ পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে যুগকে।

গানটি গেয়েছেন মেহুল ব্যাস। কথা লিখেছেন অনিল বর্মা। প্রযোজকের ভূমিকায় রয়েছেন অজয় নিজেই।