ধর্ষণের শিকার কিশোরী

ফেনীর সোনাগাজীতে এক চা দোকানির ঘরে ডাকাতিকালে ধর্ষণের শিকার হয় তার কিশোরী মেয়ে (১৬)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় একটি মামলা দায়েরের পর শনিবার দুপুরে ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করে আদালতে জবানবন্দি দেয় মাদ্রাসাপড়ুয়া ওই কিশোরী। ভুক্তভোগীর ভাষ্য, ডাকাতির সময় স্বর্ণালংকার না পেয়ে তাকে ধর্ষণ করে এক ডাকাত।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় ওই রাতেই কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেন।