ভারতের তারকা ক্রিকেটারের বাড়িতে ডাকাতির চেষ্টা

ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার শিলিগুড়ির বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতে বেশ কয়েকজন দুষ্কৃতকারী শিলিগুড়ির শক্তিগড় অঞ্চলে ঋদ্ধির বাড়ির তালা ভেঙে ডাকাতির চেষ্টা করে। ৩৫ বছর বয়সী তারকার চাচা মলয় সাহা এই অভিযোগ করেন।

ঋদ্ধির মা-বাবা এখন কলকাতায়। ফলে শিলিগুড়ির বাড়ি তালাবন্ধ ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে ঋদ্ধির বাড়ির তালা ভাঙার শব্দ পাওয়া যায়। প্রতিবেশীরা চিৎকার করলে দুষ্কৃতকারী পালিয়ে যায়।

স্থানীয় এনজেপি থানায় রাতেই খবর দেওয়া হয়। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এখনো কেউ ধরা পড়েনি।