শ্রীমঙ্গল ১৫০ টাকার আদা ২৫০ টাকা দামে বিক্রয় করার অভিযোগে সেন্ট্রাল রোডের পাইকারি ব্যবসায়ী মেসার্স প্রাণ গোপাল বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে র্যাব-৯ এর কাছ থেকে খবর পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আল আমিন হোসেন।
কমান্ডার মো. আনোয়ার হোসেন শামীমের এর নেতৃত্বে র্যাব -৯ এর একটি দলও অভিযানে অংশ নেয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন।
কমান্ডার মো. আনোয়ার হোসেন শামীম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দেশের এই সময়ে ব্যবসায়ীদের আরও সহনশীল আচরণ করা উচিত। ব্যবসায়ীদের অনেক সুযোগ আছে ন্যায্য মূল্য ঠিক রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর।