করোনাভাইরাসের মহামারীর জন্য বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা এবং প্রকৃতির ওপর মানবজাতির অতিরিক্ত অনধিকার প্রবেশ দায়ী বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজ্ঞানী থমাস লাভজয়। তার মতে, এটা প্রকৃতির প্রতিশোধ নয় বরং আমরা নিজেরাই এর জন্য দায়ী।
বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন প্রতি বছর দুই থেকে চারটি করোনাভাইরাস তৈরি হচ্ছে এর মধ্যে যেকোনো একটি মহামারীতে পরিণত হতে পারে বলে জানিয়েছেন তিনি। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন লাভজয়।
তিনি আরও বলেন, ‘এ মহামারী হলো প্রকৃতিতে আমাদের ক্রমাগত এবং অব্যাহত অনধিকার প্রবেশ এবং বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্যেরণ প্রসার আর বিশেষ করে দক্ষিণ এশিয়ার বন্যপ্রাণীর বাজার ও ওয়েট মার্কেট এবং আফ্রিকার বন্যপ্রাণীর মাংসের বাজার। ... এটা নিশ্চিত যে, এ ধরনের কিছু ঘটা শুধু সময়ের ব্যাপার মাত্র।’
বিজ্ঞানী লাভজয় মনে করেন, বন্যপ্রাণী থেকে পালন করা প্রাণীদের আলাদা করা গেলেই রোগের সংক্রমণের ঝুঁকি অনেক কমে যাবে। এর কারণ নতুন প্রজাতির খুব কমই মানুষের আনাগোনার মধ্যে উদ্ভব হয়। তিনি বলেন, ‘(গৃহপালিত প্রাণী) এসব ভাইরাস বহন করতে পারে, কিন্তু যদি তা কেবল সেগুলোর সবই বাজারে নেওয়া হয়। এছাড়া একটি বন্যপ্রাণী থেকে একটি গৃহপালিত প্রাণীতে ভাইরাস ছড়ানোর আশঙ্কা সত্যিই খুব কম।’