মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকায় গতকাল রবিবার সকালে চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তারা হচ্ছে রাজিব বেপারী (২৫) ও হাসান শেখ (২২)।
টঙ্গীবাড়ি থানার এসআই সামাদ মল্লিক জানান, বেতকা এলাকার ব্রড ভারলক নামে একটি জুট মিলে পানির পাম্প চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে দুই চোর। এ সময় তাদের গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। পানির পাম্প চুরির ঘটনায় দুই চোরের বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় একটি মামলা হয়েছে।