ঝিনাইদহে তৃতীয় দিনে স্বাস্থ্যকর্মীসহ ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সোমবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪ জনের রিপোর্টে করোনা পজিটিভ ও ৩৬ জনের নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রয়েছে ঝিনাইদহ সদরে ১ জন স্বাস্থ্যকর্মী, শৈলকুপায় ২ জন ও হরিনাকুন্ডুতে ১ জন।