করোনামুক্ত হয়ে অবশেষে কাজে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ায় প্রায় এক মাস নিজের অফিস ডাউনিং স্ট্রিটে ছিলেন না তিনি।
বিবিসি জানায়, ১০ দিন আইসোলেশনে থাকার পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে ৬ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন হাসপাতালে থাকার পর তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন।
বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার পর জনসনের শরীর এখন আগের চেয়ে অনেকটাই ভালো। ফলে সোমবার ডাউনিং স্ট্রীটে নিজের কর্মক্ষেত্রে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এতদিন কাজ থেকে দূরে থাকায় ক্ষমা চেয়েছেন বরিস। যারা যারা দেশের সংকটে এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ দিয়েছেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, 'প্রতিদিন অনেক সংকট নিয়ে আসছে এই ভাইরাস। যেকোনো যুদ্ধ ছাড়া এটাই সবচেয়ে বড়। এবার এটাও সত্যিই আমরা পরিস্থিতি মোকাবিলায় ভালও করছি।'
এদিকে অর্থনীতি সংকট মোকাবিলায় কিছু এলাকায় লকডাউন তুলে নেয়ার দিকে যাচ্ছে ব্রিটিশ সরকার। জনসন বলেন, 'আমি জানি, এটি কঠিন হলেও যত দ্রুত সম্ভব আমি অর্থনীতি সচল করতে চাই।'
দেশজুড়ে করোনার লড়াইয়ে নতুন উদ্যোমে আবারও কাজ শুরু করবেন জনসন। সোমবার থেকে কভিড-১৯ নিয়ে সরকারের প্রাত্যহিক জরুরি বৈঠকে জনসন অংশ নেবেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে সোমবার সকাল পর্যন্ত যুক্তরাজ্যে এক লাখ ৫৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৭৩২ জন।