‘বিতর্কিত’ ক্রিকেটার উমর আকমলকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি থেকে আকমলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয় পিসিবি। সব শেষ পিএসএলের আগে দুর্নীতির প্রস্তাব পেয়েও তা গোপন করেন এই ক্রিকেটার।
সোমবার পিসিবি শৃঙ্খলা কমিটির সামনে আকমলের শুনানির দিন নির্ধারিত ছিল। শুনানি শেষে তিন বছরের নিষেধাজ্ঞা পান এই ২৯ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান।
উমর পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন। সবশেষ পাকিস্তানের জার্সিতে খেলেছেন গেল বছর অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে।