নবম-দশম শ্রেণি : অর্থনীতি

প্রথম অধ্যায় : অর্থনীতি পরিচয়

বহুনির্বাচনী

১. অর্থনীতিতে সাধারণত কয় ধরনের প্রতিনিধি থাকে?

ক. ২     খ. ৩      গ. ৪      ঘ. ৫

২. ভূমির মালিক কী উপার্জন করেন?

ক. মজুরি            খ. শ্রম    গ. খাজনা           ঘ. মুনাফা

৩. উদ্যোক্তার অবশিষ্ট আয়টিকে কী বলা হয়?

ক. শ্রম   খ. মজুরি গ. খাজনা           ঘ. মুনাফা

৪. উৎপাদনের উপাদানগুলো ক্রয় করেন কে?

ক. শ্রমিক                        খ. ফার্মের মালিক

গ. জমির মালিক   ঘ. বিনিয়োগকারী

৫. পৃথিবীতে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে?

ক. ২     খ. ৩      গ. ৪      ঘ. ৫

৬. কোথায় ধনতন্ত্রের অর্থনীতির সূত্রপাত ঘটে?

ক. ইউরোপে       খ. আমেরিকায়

গ. রাশিয়ায়                     ঘ. জাপানে

৭. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারীর লক্ষ্য কী থাকে?

ক. মুনাফা                       খ. পর্যাপ্ত চাহিদা

গ. সর্বোচ্চ মুনাফা ঘ. অধিক উৎপাদন

৮. জাকাত ও ফিতরার ব্যবস্থা কোন অর্থনীতিতে আছে?

ক. সমাজতান্ত্রিক   খ. ইসলামি

গ. মিশ্র               ঘ. ধনতান্ত্রিক

৯. ভোক্তার স্বাধীনতার অভাব থাকে কোন অর্থনৈতিক ব্যবস্থায়?

ক. ধনতান্ত্রিক       খ. মিশ্র

গ. ইসলামি                      ঘ. সমাজতান্ত্রিক

১০. পৃথিবীর সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাকে কয়টি মূল পদ্ধতিতে বিভক্ত করা যায়?

ক. ২     খ. ৩      গ. ৪      ঘ. ৫

১১. অর্থনীতির জনক কাকে বলা হয়?

ক. অ্যাডাম স্মিথ   খ. স্যামুয়েলসন

গ. অ্যারিস্টটল     ঘ. এল. রবিনস

১২. ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে’ এটি কার উক্তি?

ক. অ্যারিস্টটল     খ. প্লেটো

গ. অ্যাডাম স্মিথ   ঘ. স্যামুয়েলসন

১৩. অধ্যাপক মার্শালের মতে, অর্থনীতির উদ্দেশ্য কী?

ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার    খ. মানুষের কল্যাণ

গ. অভাব পূরণ করা               ঘ. সম্পদ বণ্টন করা

১৪. কোন অর্থনীতিবিদের মতে, ‘অর্থনীতি মানবজীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে?

ক. অ্যারিস্টটল     খ. প্লেটো                        গ. স্যামুয়েলসন    ঘ. অধ্যাপক মার্শাল

১৫. মানবজীবনের প্রধান অর্থনৈতিক সমস্যার মূল হলো

ক. সম্পদের স্বল্পতা          খ. খাদ্যের স্বল্পতা

গ. উৎপাদনের স্বল্পতা      ঘ. অর্থের স্বল্পতা

১৬. মানুষের অভাব মেটানোর জন্য কোনটির প্রয়োজন?

ক. অর্থের                       খ. সম্পদের

গ. খাদ্যের                      ঘ. আসবাবপত্রের

১৭. অর্থনীতির বিষয় হিসেবে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?

ক. অসীম অভাব  খ. অধিক সম্পদ

গ. সম্পদের স্বল্পতা          ঘ. অভাবের সীমাবদ্ধতা

১৮. মানুষের জীবনে কোনটির শেষ নেই?

ক. চাহিদার                     খ. অভাবের

গ. সম্পদের                     ঘ. জোগানের

১৯. ক্লাসিক্যাল অর্থনীতির সময়ে অর্থনীতির নাম কী ছিল?

ক. অর্থনীতি                    খ. সাধারণ অর্থবিদ্যা

গ. রাজনৈতিক অর্থনীতি     ঘ. বৈজ্ঞানিক অর্থনীতি

২০. অর্থনীতিকে সম্পদের উৎপাদন ও বণ্টনের বিজ্ঞান বলে মনে করেন কারা?

ক. মার্শালা, স্যামুয়েলসন, রিকার্ডো

খ. স্মিথ, রিকার্ডো, মিল

গ. রবিন্স, স্মিথ, মার্শাল

ঘ. কেইন্স, স্যামুয়েলসন, স্মিথ

২১. অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলেছেন কে?

ক. অ্যারিস্টটল     খ. অ্যাডাম স্মিথ

গ. মার্শাল                       ঘ. ক্রেয়ার্নক্রস

২২. কে অর্থনীতিকে ‘প্রাচুর্যের বিজ্ঞান’ বলেছেন?

ক. অ্যাডাম স্মিথ   খ. মার্শাল

গ. প্লেটো                        ঘ. এল. রবিনস

২৩. অর্থনীতির মৌলিক নীতিমালা কয়টি?

ক. ১০   খ. ১১    গ. ১২    ঘ. ১৫

২৪. ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় কত ছিল?

ক. ৪৫,৭৪৩ মার্কিন ডলার (প্রায়)

খ. ৫০,৭০০ মার্কিন ডলার (প্রায়)

গ. ৫৬,১১৬ মার্কিন ডলার (প্রায়)

ঘ. ৬০,০৫৩ মার্কিন ডলার (প্রায়)

২৫. মুদ্রা ছাপানোর ক্ষমতা কোন ব্যাংকের হাতে থাকে?

ক. সোনালী ব্যাংক            খ. রূপালী ব্যাংক

গ. উত্তরা ব্যাংক    ঘ. কেন্দ্রীয় ব্যাংক

২৬. মানুষ কোন পর্যায়ে চিন্তা করে?

ক. শুরুর             খ. প্রান্তিক

গ. মধ্য               ঘ. অন্ত

২৭. স্বয়ংক্রিয় দামব্যবস্থা কী?

ক. ব্যক্তির নিজস্ব উদ্যোগে দাম নির্ধারণ

খ. ক্রেতার নিজস্ব উদ্যোগে দাম নির্ধারণ

গ. বিক্রেতার নিজস্ব উদ্যোগে দাম নির্ধারণ

ঘ. ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ

২৮. স্বয়ংক্রিয় দামব্যবস্থা কী?

ক. মজুরি                        খ. প্রণোদনা

গ. আনন্দ                       ঘ. মূল্য

২৯. ২০১৬ সালে জাপানের মাথাপিছু আয় কত ছিল?

ক. ৩৫,৭৬৩ মার্কিন ডলার (প্রায়)

খ. ৩৮,৭৬৩ মার্কিন ডলার (প্রায়)

গ. ৪০,৭৬৩ মার্কিন ডলার (প্রায়)

ঘ. ৪২,৭৬৩ মার্কিন ডলার (প্রায়)

৩০. কোনটি ঘটলে মুদ্রার মান বা মূল্য কমে যায়?

ক. মুদ্রা সংকোচন খ. মুদ্রাস্ফীতি

গ. মুদ্রার আস্থাহীনতা         ঘ. মুদ্রার অবনমন

উত্তর

১. ক ২. গ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. ক ৭. গ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. ঘ ২৮. খ ২৯. গ ৩০. খ