নগরীর পুবাইলে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম ওরফে রবু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। র্যাবের ভাষ্য, গত রবিবার রাতে পুবাইল থানার সাতপোয়া এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী এলাকার মানিক মিয়ার ছেলে রবিউল মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র আইনসহ নানা অভিযোগে ১৪টি মামলা রয়েছে।
র্যাব-১-এর এএসপি কামরুজ্জামান জানান, পুবাইলের সাতকোয়া এলাকায় একদল কারবারি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে এমন সংবাদে রবিবার রাত ১টার দিকে র্যাব-১-এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাব গুলি চালায়। একপর্যায়ে রবিউল গুলিবিদ্ধ হন এবং তার সহযোগীরা পালিয়ে যায়।