করোনার কারণে শ্রমিকদের কোন কাজ না থাকায় শ্রমিক কল্যান তহবিল থেকে তাদের ত্রাণের ব্যবস্থা করছি। বাস মালিকদের বলেছি তারাও তাদের সহযোগীতা করছে এবং সরকারের পক্ষ থেকে তাদের সহযোগীতা করা হচ্ছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুরে ৮ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান একথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছে যারা আর্থিকভাবে সচ্ছল না, তাদেরকেও আমারা বিকাশের মাধ্যমে আর্থিক সহযোগীতা করেছি। এই সযোগীতা মাঠ পর্যায়ের শ্রমিকরাও পেয়েছে বলে আমি জানতে পেরেছি।
শাজাহান খান আরও বলেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করছি। এছাড়া বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা ও নিয়মিতভাবে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আহ্বান জানাচ্ছি।
স্থানীয় সমাজসেবক কমলেশ ভক্তের উদ্যোগে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে অসহায় ৮ শতাধিক পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলুসহ সাবান দেওয়া হয়েছে।