জ্বর-সর্দি ১৩ কর্মকর্তা-কর্মচারীর, সৈয়দপুরে ইসলামী ব্যাংক লকডাউন

১৩ কর্মকতা-কর্মচরী জ্বর,সর্দি, কাশিতে আক্রাত হওয়ায় লকডাউন করা হলো ইসলামী ব্যাংক নীলফামারীর সৈয়দপুর শাখা। 

ইসলামী ব্যাংক কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার বেলা ৯টার দিকে সৈয়দপুর শাখার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে লকডাউন ঘোষনা করা হয় বলে জানান শাখাটির ব্যবস্থাপক মো. আনোয়ারুল হক।

মঙ্গলবার বিকালে মুঠোফোনে তিনি জানান, ব্যাংকে কর্মরত কয়েকজন কর্মকর্তা কর্মচারী বেশ কদিন যাবত জ্বরে আক্রান্ত হন। মঙ্গলবার সকালে কর্মরত ১১ জন কর্মকর্তা ও দুই জন কর্মচারী জানান তারা জ্বরসহ সর্দি, কাশি ও গলা ব্যাথায় আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে ব্যাংকের কেন্দ্রে অবগত করা হলে সৈয়দপুর শাখার সার্বিক কার্যক্রম বন্ধ করে লকডাউন করার নির্দেশ দেন ব্যাংকের কেন্দ্রীয় কর্তৃপক্ষ। সেই নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টা থেকে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ করে শাখা কার্যালয় লকডাউন ঘোষণা করা হয়। ব্যাংকের কেন্দ্রীয় কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে সৈয়দপুর শাখার সকল কার্যক্রম। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য বিভাগে পত্র পাঠানো হয়েছে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য।   

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলিমুল বাশার জানান, ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখা ব্যবস্থাপক একটি আবেদন করেছেন। তাদের বেশ কজন কর্মকর্তা-কর্মচারী জ্বর,সর্দি, কাশি ও গলা ব্যাথায় আক্রান্ত। তাদের নুমনা পরীক্ষার জন্য অনুরোধ করা হয় ওই আবেদন পত্রে। বৃহস্পতিবার সকালে ওই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হবে।’