খুলনা করোনা হাসপাতালের নার্স ও রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্ন কর্মীসহ ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, মঙ্গলবার খুলনা খুমেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শীলা রানী দাস, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী নাজনীন ও নৈশপ্রহরী মামুনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শীলা রানী খুলনা করোনা হাসপাতালের (ডায়াবেটিক হাসপাতাল) নার্স ইনচার্জ। এর আগে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান শাহারুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার আগেই লকডাউন করা হয়েছিল।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার বলেন, রূপসা হাসপাতালের দুই কর্মীর করোনা শনাক্ত হয়েছে। তাই হাসপাতালের চতুর্থ শ্রেণির কোয়ার্টার (২) লকডাউন করা হয়েছে। এছাড়াও সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে