তাহসানের গানের নিলামের টাকায় তিন হাজার মানুষকে খাওয়াবে ব্র্যাক

করোনা মোকাবিলায় যে যেভাবে পারছেন সাধারণ মানুষকে সহায়তা করতে এগিয়ে আসছেন। এবার কণ্ঠশিল্পী তাহসান নিজের গানের অ্যালবাম নিলামে তুলে সেই টাকা করোনায় অসহায়দের জন্য বিলিয়ে দিলেন।

জানা যায়, অনলাইন নিলামে তাহসানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ঈর্ষা গানের কাগজটি নিলামে উঠেছে সাড়ে সাত লাখ টাকা। ডেট টেপ ও গান লেখার কাগজের ভিত্তি মূল্য ধরা হয়েছিল তিন লাখ টাকা। আমিন হাসান নামের একজন ৭ লাখ ৫০ হাজারে এই নিলাম জিতেছে। নিলামের এই অর্থ যাবে স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে। নিলামের এই টাকা দিয়ে তিন হাজার মানুষকে এক মাস খাওয়াবে ব্র্যাক। আর আমিন হাসান প্রিয় শিল্পীর কাছ থেকে নিলামে পাওয়া এই দুটি মূল্যবান বস্তু তার স্ত্রী ও মেয়েকে উপহার দিতে চান। মা ও মেয়ে দুই প্রজন্ম তাহসানের ভক্ত। নিলামে জয়ী আমিন হাসান এর বেশি কিছু সে বলতে চান না। তাহসানও তাকে ধন্যবাদ জানিয়েছেন।

‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক পেজ থেকে এই নিলাম কার্যক্রমের লাইভ আয়োজনটি দারুণ জমেছিল গতকাল রাতে। ‘অকশন ফর অ্যাকশন’ নিলামে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের তারকারাও আছেন।